সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

কামরাঙ্গীরচর থানা পুলিশের অভিযানে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার মূল হোতা দম্পতি গ্রেফতার : অপহৃত শিশু উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৩২ Time View

ঢাকা, ২১ অক্টোবর ২০২৫

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় সংঘটিত শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার মূল হোতা দম্পতিকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. পারভেজ (২৭) ও কাকলী আক্তার (২৫) ।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, মামলার বাদী মো. আবু সায়েম (৪৬) কামরাঙ্গীরচর থানাধীন আলীনগর এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করেন। তিনি ভাড়াটিয়া হিসেবে মো. পারভেজ (২৭) ও তার স্ত্রী কাকলী আক্তার (২৫)-কে সাবলেট হিসেবে ঘর ভাড়া দেন।

রবিবার (১৯ অক্টোবর) সকাল আনুমানিক ১১.০০ ঘটিকার দিকে বাদীর স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় আসামিরা তাদের সহায়তাকারী অজ্ঞাতনামা ২/৩ জন সহযোগীর সহায়তায় মুক্তিপণের উদ্দেশ্যে বাদীর শিশু পুত্র আব্দুল হাদি নূর-কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাদের ব্যবহৃত ইমু নাম্বার থেকে বাদির নাম্বারে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রথমে আসামির প্রদত্ত নাম্বারে পাঁচ হাজার টাকা দিতে বললে বাদি ছেলেকে ফিরে পাওয়ার আশায় বিকাশে পাঁচ হাজার টাকা প্রদান করে। পরে আসামিরা ইমু নাম্বারে এক লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করতে থাকে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে ডিএমপির কামরাঙ্গীরচর থানায় একটি অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা দায়ের করেন।

মামলার পর লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এর সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ), সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) এবং কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়।

অভিযানিক টিমটি তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিশুর অবস্থান শনাক্ত করে এবং মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর আনুমানিক ৫:৪৫ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন হোটেল ক্লাসিক আবাসিক থেকে আসামী পারভেজ ও কাকলী আক্তার-কে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews