সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭(সাত) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ Time View

ঢাকা, ২০ অক্টোবর ২০২৫

২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ (সাত) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামীলীগের দারুস সালাম ৯ নং ওয়ার্ড এর ৪নং ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ সাইমন ইসলাম রনি (৪২) ২। সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী ও আওয়ামীলীগ এর সক্রিয় সদস্য এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মোঃ রুবেল পেদা (৩০) ৩। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছাত্রলীগ সভাপতি মোঃ তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০) ৪। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ জানে আলম চৌধুরী ঠান্ডু (৩২) ৫। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা ও ভান্ডারিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ (২৬) ৬। ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানার মেহারী ইউপির সাধারণ সম্পাদক মোঃ আল হেলাল (৪৭) ৭। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সক্রিয় সদস্য ও রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মোঃ মোরশেদ আলম মুন্না (২৮)।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ৩:৩০ ঘটিকায় রাজধানীর রুপনগর থানাধীন মিরপুর ১২ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাইমন ইসলাম রনি ও মোঃ রুবেল পেদাকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম। অপরদিকে সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ২:৪০ ঘটিকায় রাজধানীর মিরপুর থানাধীন কাজীপাড়া এলাকা হতে মোঃ তরিকুল ইসলাম চৌধুরী তাপস ও মোঃ জানে আলম চৌধুরী ঠান্ডু গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের আরেকটি টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, রবিবার (১৯ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় রাজধানীর নিউমার্কেট থানাধীন আজিমপুর এলাকা হতে ডিবি- রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম ঈশান শিকদার মিরাজকে গ্রেফতার করে। অপরদিকে রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম রাজধানীর ভাটারা এলাকা থেকে মোঃ আল হেলালকে গ্রেফতার করে। একই তারিখে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় ডিবি গুলশান বিভাগের একটি টিম রাজধানীর বাড্ডা থানাধীন ময়নারবাগ এলাকা থেকে মোঃ মোরশেদ আলম মুন্না (২৮) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews