সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এন এস সরকারি কলেজ, নাটোর এর সাধারণ সম্পাদক দস্তগীর ইসলাম সজীব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ জাহিদ সরকারকে গ্রেফতার করেছে সিটিটিসি

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১২৪ Time View

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫

রাজধানীর তুরাগ ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এন এস সরকারি কলেজ, নাটোর এর সাধারণ সম্পাদক দস্তগীর ইসলাম সজীব (২৩) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ জাহিদ সরকার (৫৫) কে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

রবিবার (১৯ অক্টোবর ২০২৫) রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ১২:০০ ঘটিকায় সিটিটিসি বিভাগের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ছাত্রলীগের এন এস সরকারি কলেজ, নাটোর এর সাধারণ সম্পাদক দস্তগীর ইসলাম সজীবকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দস্তগীর ইসলাম সজীব নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে তিনি নাটোর থেকে ঢাকায় এসে আত্মগোপন করেন এবং ঢাকা মহানগরীতে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে জনমনে আতঙ্ক সৃষ্টিতে লিপ্ত ছিলেন।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, সরকারের পতনের পর গ্রেফতারকৃত সজীব রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করছিলো। সে নাশকতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতো। বিশেষ করে মিছিলে অংশগ্রহণ করার পূর্বে ককটেল বানানোর বিভিন্ন উপকরণ সংগ্রহ করে নিজে ককটেল বানাতো এবং ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলমান ছিলো। সর্বশেষ (১৬ অক্টোবর ২০২৫) গুলশান থানাধীন হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে একটি ঝটিকা মিছিলে অংশ নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। উক্ত বিক্ষোভ মিছিল ফেসবুক লাইভে শেয়ার করে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যাসহ পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, রবিবার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সিটিআই টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ জাহিদ সরকারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ জাহিদ সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews