সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

ছোঁ মেরে ছিনতাই, দুইটি মোটরসাইকেল ও ছিনতাইকৃত অর্থসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ Time View

ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫

দীর্ঘদিন ধরে উত্তরা পশ্চিম থানা এলাকায় মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত অবস্থায় ছিনতাই করে আসা একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। সাইফুল ইসলাম শাওন (৩৯) ও ২। মো. ফারুক হোসেন (৩৮)।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ০২:৪৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে ঢাকা আই-কেয়ার হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়,ছিনতাইকারী এই চক্রটি বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এটিএম বুথ এবং অর্থলগ্নি সংস্থার সামনে অবস্থান করে লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করত। লোকজন নগদ টাকা তুলে চলে যাওয়ার সময় তাদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে মোটরসাইকেল যোগে গতিরোধ করে বা ছোঁ মেরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে একাধিক মামলা রুজু হয়। উত্তরা পশ্চিম থানার চৌকস অফিসারদের নিয়ে একটি বিশেষ ‘ছিনতাই প্রতিরোধ টিম’ গঠন করা হয়। টিমটি প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে একই ধরনের মোটরসাইকেল ও হেলমেট লক্ষ্য করা যায়। পরবর্তীতে ১৪ অক্টোবর দুপুর আনুমানিক ০২:৪৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে ঢাকা আই-কেয়ার হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের আরেক সদস্য মো. জিল্লুর রহমান খানের সঙ্গে মিলে তারা একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। ছিনতাইকৃত অর্থ তিনজন সমভাবে ভাগ করে নিত। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গোপালগঞ্জ জেলায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত সাইফুল ইসলাম শাওনের কাছ থেকে ৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে উত্তরা এলাকায় এ ধরনের অপরাধ করে আসছিল। গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ছিনতাই মামলা রয়েছে এবং ফারুক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২ টি ছিনতাই মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews