সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯৭ Time View

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলা এবং কিছু সংখ্যক শিক্ষককে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। একই সঙ্গে শিক্ষকদের যৌক্তিক সব দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রবিবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব তওসীফ মুস্তফা তকী।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ মর্মাহত এবং ক্ষুব্ধ। শিক্ষকদের ওপর এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এর মাধ্যমে শিক্ষকদের প্রতি অবমাননাকর এবং অগ্রহণযোগ্য বার্তা যাচ্ছে। পাশাপাশি এ ধরনের ঘটনায় এদেশের শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তারা আরও বলেন, কোনো সভ্য রাষ্ট্রের পুলিশ প্রশাসন দ্বারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ জড়িতদের শাস্তির দাবী জানাচ্ছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পূনরাবৃত্তি না ঘটে। একই সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ প্রশাসনের কাছে শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছে এবং শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো পর্যালোচনা করে সরকার মেনে নিবেন বলে আমরা বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews