সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৮১ Time View

ঢাকা, ১২ অক্টোবর ২০২৫

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ফালাহ (২৮) ২। পারভেজ (২৫) ৩। সাকিল (২০) ৪। মোঃ আলী (২৩) ৫। সাদ্দাম (৪৭) ৬। আব্দুল আলী (৩৮) ৭। রাতুল (২০) ৮। শাহাবুদ্দিন (৫৫) ৯। শাওন (২০) ১০। সুমন (৩০) ১১। রিদওয়ান (২৪) ১২ । রিদয় (২৫) ১৩। শাহিন (২৪) ১৪। রবিউল (২৬) ১৫। সাদ্দাম (৩০) ১৬। মেহেদী হাসান (২১) ১৭। শাওন (১৯) ১৮ । লিমন (১৯) ১৯ । সাকিব মন্ডল (১৯) ২০ । সাগর (৩০) ২১। সাগর (১৯) ২২ । নান্টু (২২) ২৩ । জলিল শেখ (৬২) ২৪। মোঃ নজরুল ইসলাম বাচ্চু (৩৬) ২৫। শাহাদাত (২২) ও ২৬। মোঃ দুলাল (২৮) ।

কামরাঙ্গীরচর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews