সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

রাজধানীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে দামি মোবাইল ফোন চুরি: সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্য গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২৫ Time View

ঢাকা, ০৯ অক্টোবর ২০২৫

রাজধানীর ধানমন্ডি এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে মোবাইল ফোন চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। তিশা আক্তার (২১) ২। ঈশা আক্তার (১৮) ও ৩। জেসমিন (৪২)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সবুজবাগ থানা পুলিশ তিশা আক্তার ও ঈশা আক্তারকে গ্রেফতার করে এবং মঙ্গলবার (৭ অক্টোবর) ধানমন্ডি থানা পুলিশ জেসমিনকে গ্রেফতার করে।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তিশা ও ঈশা গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে এবং কৌশলে উক্ত বাসা হতে তিনটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা রুজু হয়।

ধানমন্ডি থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের অপর একটি বাসা হতে একই কায়দায় আরও একটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই সংক্রান্তে ধানমন্ডি মডেল থানায় আরও একটি মামলা রুজু হয়।

উল্লেখ্য তিশা আক্তার ও ঈশা আক্তার ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানা এলাকায় একটি ফ্ল্যাটে একই কায়দায় চুরি করতে গিয়ে আটক হয়। সবুজবাগ থানা আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

পরবর্তীতে উক্ত আসামিদের ধানমন্ডি মডেল থানার মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানা হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ অক্টোবর রাত আনুমানিক ০৭:৫০ ঘটিকায় জেসমিনকে একটি পার্সসহ মিরপুর রোডস্থ ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একই কায়দায় মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews