সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৫ Time View

ঢাকা, ০৫ অক্টোবর ২০২৫ ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ এনামুল কবীর ইমন (৫১) ২। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক (৫৫) ৩। বনানী থানা তাঁতি লীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন (৩৮) ৪। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ হোসেন মনি (৩০) ৫। ঢাকা মহানগরীতে সাম্প্রতিক সময়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী বেলাল আহমেদ নাহিয়ান ওরফে বিপ্লব (৩২) ৬। জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহানুর আলম সাবু (৫৩) ৭। মতিঝিল থানা ৯ নং ওয়ার্ড দৈনিক বাংলা ডিডিএস ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম লিটন হোসেন (৩৭) ও ৮। চকবাজার থানা ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক মুরাদ (৪৫)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় ডিবি সাইবার দক্ষিণ বিভাগ কর্তৃক ধানমন্ডি থানাধীন ধানমন্ডি ৭ নং রোড এলাকায় অভিযান পরিচালনা করে এনামুল কবীর ইমনকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, শনিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১১:৩৫ ঘটিকায় ডিবি সাইবার বিভাগ কর্তৃক ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে এমদাদুল হককে গ্রেফতার করে। একই তারিখ ১১:২০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক মহানগরীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মোশাররফ হোসেনকে গ্রেফতার করে। অপরদিকে রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি আভিযানিক টিম যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপার এলাকায় অভিযান পরিচালনা করে কাজী মিরাজ হোসেন মনিকে গ্রেফতার করে। ডিবি তেজগাঁও বিভাগের অপর একটি টিম মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় বেলাল আহমেদ নাহিয়ান ওরফে বিপ্লবকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ০৬:১০ ঘটিকায় ডিবি গুলশান ডিভিশনের একটি টিম তেজগাঁও থানাধীন তেজকুনিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহানুর আলম সাবুকে গ্রেফতার করে। একই তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় ডিবি লালবাগ বিভাগ কর্তৃক বায়তুল মোকাররম পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নূরে আলম লিটন হোসেনকে গ্রেফতার করে এবং রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ডিবি রমনা বিভাগের একটি টিম চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে আমিনুল হক মুরাদকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews