সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন এর জানাযায় মানুষের ঢল

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ Time View

নরসিংদীর মনোহরদীতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে।

মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর)তার নিজ এলাকা নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের ব্রাহ্মণহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়।

এর আগে বেলা ১১ টায় শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংদী-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের দ্বিতীয় নামাজে জানাজায় যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

গত সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অ্যাডভোকেট নূরুল মজিদ ১৯৫০ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত আইনজীবী এম. মজিদ ও মা নূর বেগম। নূরুল মজিদ মাহমুদ ১৯৬৭ সালে ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএসসহ একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী। বৃহত্তর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলর ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুথান, স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন নানা রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। যুবলীগের প্রতিষ্ঠালগ্ন সময়ে তিনি কেন্দ্রীয় নেতা ছিলেন।

অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য ছিলেন। শেষ দুই মেয়াদে তিনি শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews