সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

নরসিংদীর মনোহরদীতে শিক্ষককে ছুরিকাঘাত ও মারধর,চোখে জখম

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

নরসিংদীর মনোহরদী উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওসার আহমেদ-এর ওপর ছুরিকাঘাত ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিক্ষক সমাজ দ্রুত দোষীকে গ্রেফতার ও বিচারের দাবিতে তীব্র নিন্দা জানিয়েছে।

জানা যায়,বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা টু পোড়াদিয়া রাস্তায় এ ঘটনাটি ঘটে। শিক্ষক কাওসার আহমেদ প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার জন্য নিজ ভাড়া বাসার পাশে মেইন রোডে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ এক ব্যক্তি সিএনজি থেকে নেমে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারী প্রথমে শিক্ষক কাওসারকে লক্ষ্য করে ছুরি নিয়ে আঘাত করতে যায়। কাওসার আহমেদ হাতে থাকা টিফিন ক্যারিয়ার দিয়ে সেই আঘাত প্রতিহত করতে সক্ষম হলেও এরপর হামলাকারী তার চোখে সজোরে ঘুষি মারে। পরে গাড়ি থেকে লাঠি এনে পরপর ৪-৫ বার আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

আহত শিক্ষক কাওসার আহমেদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম বাবুল মিয়া (৪৮)। তার বাবার নাম রাজু মিয়া ওরফে বোগা রাজু। বাবুল মিয়ার কন্যা জান্নাত জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

এই ঘটনায় শিক্ষক সমাজ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা অবিলম্বে হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews