সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রমনা ও গুলশান থানা পুলিশ কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনেরআরও ১২ সদস্য গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ Time View

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৫ রাজধানীর রমনা ও গুলশান এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির রমনা ও গুলশান থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মাইন উদ্দীন (৩৬), ২। বিল্লাল হোসেন (৩৮) ৩। মোঃ রাব্বি (২১) ৪। মোঃ সোহেল হাসান রাফি (২১) ৫। আরিফ (২৩) ৬। নাদিম (১৯) ৭। মোঃ শুক্কুর হাওলাদার (২৫) ৮ । শিহাব মুন্সি (২৫) ৯। মোঃ জুয়েল (৩০) ১০। সাদ্দাম মোল্লা (২৭) ১১। মোঃ রানা (১৯) ও ১২। মোঃ নাজমুল (১৯)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক (০৩.১৫ থেকে ০৪.০০) ঘটিকার মধ্যে রাজধানীর বাংলামোটর ও গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায় , গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews