সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বন্দর দ্বীনে মোহাম্মদী (সা:) প্রচার কেন্দ্রে জাকজমকপূর্ণ আয়োজন

  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ Time View

৬ই সেপ্টেম্বর ২০২৫, রোজ শনিবার, ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বন্দর দ্বীনে মোহাম্মদী (সা:) প্রচার কেন্দ্র সোনামনি কিন্ডারগার্টেন, স্বল্পেরচক, বন্দর, নারায়ণগঞ্জে এক জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বাবা গোলাম মর্তুজা। তিনি বলেন,হুজুর করিম (সা:) আল্লাহর অমরত্ব এবং যাবতীয় বস্তুর সংরক্ষণকারীত্ব।এই উক্তি দ্বয়ের মূলেতে হয় সহজ বোধগম্য সৃষ্টির সেরা মানুষ উভয় ধরাতে।আল্লাহর নূরে রাসূল সৃষ্টি,রাসূলের নূরে সকল সৃষ্টির প্রকাশ।আছে যাহা ভূ-মন্ডল ও নভোমন্ডলে,আরশ করসী লওহে মাহ্ফুজে,সংরক্ষিত কুরআন ও নব্বই হাজার কালাম।

ছিলেন সাঁই নিরাকারে নিরঞ্জন,হয়েছেন প্রকাশ প্রশংসিত মোহাম্মদ নামে এ নশ্বর পৃথিবীতে।করেছিলেন সৃষ্টি প্রথম মানুষ আদম (আ:) কুন কালামের অত্যাদেশে এ নশ্বর ভূবনে।একইভাবে সৃষ্টি আদম (আ:) মোহাম্মদ (সা:) এর নূরেতে।নহে কোনো ঘোরত্ব রবিউল আউয়াল চাঁদের,নাই কোন শ্রেষ্ঠত্ব ১২ই রবিউল আউয়াল দিবসের।করতে হবে আপ্রাণ সর্বান্তকরণ চেষ্টা,প্রয়াস লভিতে আল্লাহ- রাসুলকে।চৈতন্যগুরুর পায়রবিতে হবে উদযাপিত সর্বক্ষণই জন্মদিবস বা মহান ১২ই রবিউল আউয়াল জীবনান্তে প্রতি নি:শ্বাসে।হউন সহায় বাবা ও জগত মা মোদের মঙ্গলের তরে এই মহান দিবস উপলক্ষে।আমীন।

অনুষ্ঠানে ভক্তবৃন্দ,স্হানীয় মুসল্লি,নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews