সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

খিলগাঁওয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ Time View

ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.রাজধানীর খিলগাঁও থানাধীন রেলগেট মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোস্তাফিজুর রহমান বাবু (৪৭)।

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ আসামি মোস্তাফিজুর রহমান বাবুকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুপুর আনুমানিক ২:৪৫ মিনিটে ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম খিলগাঁওয়ের দক্ষিণ সিগন্যালে ডিউটিরত অবস্থায় ছিলেন। এ সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোঃ আনোয়ার হোসেন তার ব্যক্তিগত গাড়ি নিয়ে উত্তর সিগন্যাল থেকে আসার সময় সিগন্যালে আটকে যান। এতে বিলম্ব হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশকে গালিগালাজ করেন এবং টাকা নিয়ে সিগন্যাল ছাড়ার অভিযোগ তুলে বিরূপ মন্তব্য করেন। ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম তাকে প্রশ্ন করলে তিনি হুমকি দিয়ে চলে যান।

খিলগাঁও থানা সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে একই দিন বিকেল আনুমানিক ৩:০০ টার দিকে ডাঃ আনোয়ার হোসেন অজ্ঞাতনামা ১০-১২ জনকে নিয়ে ৬-৭টি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে ফিরে আসেন। তারা দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলামকে লাথি মেরে মাটিতে ফেলে উপর্যুপরি মারধর করেন। এতে তার গায়ে, বুকে, পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ডিউটিরত এএসআই রবিউল হাসান এগিয়ে এলে তাকেও ধাক্কা দিয়ে তার পোশাকের হ্যান্ডব্যাজ ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বেতারযন্ত্রে জানানো হলে আশপাশের পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করেন। এঘটনায় গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ট্রাফিক কনষ্টেবল রবিউল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা রুজু করলে ডাঃ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews