সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৮০ Time View

ঢাকা, ৩০ আগস্ট ২০২৫ খ্রি.রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন চক্রের দশ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১০৩ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয় যার মধ্যে ৬৮টি অ্যান্ড্রয়েড এবং ৩৫টি বাটন ফোন ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো. আব্দুল মান্নান (৫০) ২। মো. সিয়াম মিয়া (১৮) ৩। মো. আব্দুর রহমান (১৮) ৪। মো. সাজু মিয়া (২১) ৫। মো. আব্দুল্লাহ ইবনে আল মাকসুদ আরাফাত (২০) ৬। নাজমুল ইসলাম (১৮) ৭। মো. আব্দুল (১৮) ৮। মো. রাকিব (১৮) ৯। মো. রেজাউল হক (৫৫) ও ১০। মো. আশরাফুল (১৯) ।

গোয়েন্দা ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ছিনতাইকারী ও চোরদের কাছ থেকে স্বল্পমূল্যে চোরাই মোবাইল কিনে নিয়ে তা অধিক মূল্যে বিক্রি করত। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য মর্মে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews