সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

পল্লী সঞ্চয় ব্যাংকের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৬ Time View

পল্লী সঞ্চয় ব্যাংকের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মো: আব্দুল খালেক, ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বুনিয়াদি প্রশিক্ষন ব্যাংকের মানবসম্পদের ব্যাংকিং জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধি করবে। এর ফলে, দারিদ্য বিমোচন এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে পল্লী সঞ্চয় ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা বিশেষ ভূমিকা রাখতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews