সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

মহম্মদপুরে আলোচিত “খবর মহম্মদপুর” ফেক আইডির বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩১ Time View

মাগুরার মহম্মদপুরে আলোচিত-সমালোচিত ফেসবুক ফেক আইডি “খবর মহম্মদপুর”–এর বিরুদ্ধে অবশেষে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রতারণা, মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আত্মসাতের অভিযোগে ডিবির একটি বিশেষ টিম গত ২৭ আগস্ট ২০২৫ ইং বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রমাণসাপেক্ষে ফেক আইডি পরিচালনা, ভুয়া তথ্য প্রচার, ভয় দেখিয়ে অর্থ আদায় এবং মানহানিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি “খবর মহম্মদপুর” নামে এই ফেক আইডিটি খোলা হয়। খোলার পর থেকেই স্থানীয় রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী, মহম্মদপুর প্রেসক্লাবের সদস্য, এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধেও নানা বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়া শুরু হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গোপন ভিডিও বানানো, অশ্লীল ও নগ্ন ছবি সম্পাদনা করে প্রকাশ করা এবং ব্যক্তিগত শত্রুতার জেরে যেকোনো ব্যক্তিকে অপকর্মে জড়িত দেখানো ছিল এ চক্রের নিয়মিত কৌশল। এসব অপপ্রচারের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে একাধিক বিকাশ নম্বর ব্যবহার করে হাতিয়ে নেওয়া হয় বিপুল অর্থ। তদন্তে জানা গেছে, এ পর্যন্ত প্রায় প্রায় অর্ধ কোটি টাকা এই চক্রটি আত্মসাৎ করেছে।

এ ঘটনার শিকার হয়ে বহু মানুষ বিভিন্ন সময়ে থানায় জিডি করলেও দীর্ঘদিন আসল অপরাধীদের নাগাল পাওয়া যায়নি। পরে মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা ও সাপ্তাহিক একুশে নিউজ পত্রিকার সম্পাদক হাসানুজ্জামান সুমনের উদ্যোগে অন্যান্য সাংবাদিকদের সহায়তায় প্রতারকদের ধরার চেষ্টা অব্যাহত থাকে। অবশেষে হাসানুজ্জামান সুমন রমনা থানায় লিখিত অভিযোগ দাখিল করলে বিষয়টি নতুন গতি পায়। প্রায় সাত মাসের অনুসন্ধানের পর অবশেষে চক্রটির অবস্থান শনাক্ত করে গোয়েন্দা পুলিশ।

২৭ আগস্ট বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে মহম্মদপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় চারজনকে। তারা হলেন—১.তানভীর রহমান রাজু, সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়ার ছোট ছেলে; ২.আনোয়ার হোসেন শাহিন, সাংবাদিক ও মহম্মদপুর সরকারি এস. কে. এইচ. ইনস্টিটিউশন মডেল স্কুলের শিক্ষক; ৩.জান্নাতুল ফেরদৌস টুকটুকি, স্থানীয় কাপড় ব্যবসায়ী মুকুল মিয়ার মেয়ে
৪.শিমুল মিয়া, কম্পিউটার ব্যবসায়ী, বাড়ি জাঙ্গালিয়া গ্রামে। অভিযানে তাদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়।

বিশেষ তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত রাজু ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তাকে আপাতত স্থানীয় ইউপি সদস্য তানজির রহমান সোহাগের জিম্মায় রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে বিচার প্রক্রিয়া চলমান থাকবে।

দীর্ঘদিন ধরে “খবর মহম্মদপুর” ফেক আইডির ভয়ভীতি ও মানসিক নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। অনেক পরিবার অশ্লীল ভিডিও ও ছবি প্রকাশের কারণে চরম বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন। ডিবি পুলিশের এ অভিযানের খবর মহম্মদপুরের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। স্থানীয়রা আশা করছেন, এই অভিযান ও গ্রেপ্তারের মধ্য দিয়ে এলাকায় এমন অপতৎপরতার স্থায়ী অবসান ঘটবে। পাশাপাশি নতুন করে কেউ ফেক আইডি ব্যবহার করে প্রতারণায় জড়ানোর সাহস পাবে না এবং সমাজে আবারও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews