সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

মহম্মদপুরে বিলঝলমল কাঁচা রাস্তায় জনদুর্ভোগ

  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩২১ Time View

মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের বিলঝলমল গ্রামের ৩০০ মিটার কাঁচা রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন আশপাশের অন্তত ১৫ গ্রামের মানুষ। বছরজুড়ে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে জনসাধারণকে নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইদ্রিস দফাদারের বাড়ি থেকে মফিজ মোল্লার বাড়ি ব্রিজ পর্যন্ত ওই কাঁচা রাস্তাটি ভাঙাচোরা ও খানাখন্দে ভরে গেছে। শুষ্ক মৌসুমে রাস্তাটি ধুলোয় ঢেকে যায়, আর বর্ষাকালে পরিণত হয় কাদা-পানির সাগরে। এতে পথচারী থেকে শুরু করে যানবাহন চলাচলকারীরা চরম সমস্যায় পড়েন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষ বছরের সব সময়ই দুর্ভোগের শিকার হচ্ছেন। কৃষকরা মাঠের ফসল বাজারে নিতে হিমশিম খান। ভ্যান, নছিমন ও মোটরসাইকেল চলাচল করতে না চাওয়ায় ব্যয় বাড়ে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে।

বিলঝলমল গ্রামের ব্যবসায়ী মো. সামাদ মিয়া বলেন, “কাঁচা রাস্তার কারণে আমরা উৎপাদিত ফসল বাজারে নিতে পারি না। যানবাহন আসতে চায় না, আর আসলেও ভাড়া বেশি নেয়। অনেক সময় মালসহ ভ্যান বা নছিমন উল্টে যায়।”

সোনাপুর গ্রামের সাংবাদিক মো. শফিকুল ইসলাম জানান, “রাস্তার খানাখন্দের কারণে মোটরসাইকেল দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। বর্ষাকালে বাড়িতে ফিরতেও কষ্ট হয়। অসুস্থ রোগীদের উপজেলা সদর বা জেলা হাসপাতালে নিতে গিয়ে আরও বিপাকে পড়তে হয়।”

সরেজমিনে দেখা গেছে, রাস্তাটির দুই পাশে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, ঈদগাহ, এতিমখানা এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তাটিকে ইটের ফ্ল্যাট সলিং করা হলে এ অঞ্চলের হাজারো মানুষ স্থায়ীভাবে ভোগান্তি থেকে মুক্তি পাবে।

এলাকাবাসীর প্রাণের দাবি—অতি শিগগির রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews