সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

মহম্মদপুরে বিএনপি’র পথসভা: ঐক্যের ডাক, বিভেদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২১৭ Time View

মাগুরা-২ আসনে বিএনপি’র নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে মহম্মদপুরে অনুষ্ঠিত হলো এক পথসভা। শুক্রবার দুপুরে এ পথসভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব, রবিউল ইসলাম নয়ন।

সভাটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান। পথসভায় সভাপতিত্ব করেন গোলাম আজম সাবু মিয়া।

বিভেদের ফাঁদে না পড়ার আহ্বান নয়নের

পথসভায় প্রধান বক্তা হিসেবে এস এম রবিউল ইসলাম নয়ন বলেন,
“মাগুরা-২ আসনে একজন সিনিয়র নেতা নির্বাচন করতে চান যিনি অন্য দল থেকে এসে বিএনপিতে ঘাপটি মেরে থেকে বিএনপি কে নিধন করার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু বিএনপি’র নেতাকর্মীরা সেই ফাঁদে পা দেয়নি। দলের ভেতর কোন গ্রুপিং বা বিভেদ সৃষ্টি করা যাবে না। দল যাকে নমিনেশন দেবে আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।”

ঐক্যের প্রতিশ্রুতি দিলেন কামাল

প্রধান অতিথির বক্তব্যে কাজী সালিমুল হক কামাল বলেন,
“দল যদি আমাকে নমিনেশন দেয়, নয়ন আমার জন্য কাজ করবে। আর নয়নকে নমিনেশন দিলে আমরা সকলে নয়নের জন্য কাজ করব। মাগুরা-২ আসনকে ধানের শীষের পক্ষে জয়যুক্ত করতে হবে।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন—
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম ইউনুস আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, যুগ্ম আহবায়ক জহুরুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, ছাত্রদলের আহবায়ক নুর আমিন শিকদার সজিব, সদস্য সচিব মোঃ রজব আলী প্রমুখ।

তৃণমূলে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

নেতৃবৃন্দ বলেন, বিএনপি’র আন্দোলন আজ জনগণের আন্দোলনে রূপ নিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও পরিবর্তনের ডাক এখন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়ছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews