সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

মধুমতির ভাঙনে বিপর্যস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াল মহম্মদপুর উপজেলা প্রশাসন

  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৯০ Time View

মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীর পানি বৃদ্ধি ও ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার মহম্মদপুর, বাবুখালি ও পলাশবাড়িয়া ইউনিয়নের জাঙ্গালিয়া, রায়পাশা, চর পাচুরিয়া, নৈহাটির চর, হরেকৃষ্ণপুর, ঝামা, চর ঝামা, দেওলি আরো অন্যান্য নদী পাড়ের ভাঙন কবলিত এলাকায় দুই শতাধিক পরিবারের হাতে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, উপজেলা খাদ্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, আটা, তেল, লবণ, মোমবাতি, দিয়াশলাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ সব সামগ্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের ত্রাণ হিসেবে বিনামূল্যে প্রদান করা হয়।

ভুক্তভোগী পরিবারগুলো এ উদ্যোগকে স্বস্তিদায়ক হিসেবে বর্ণনা করে বলেন, “বন্যা ও ভাঙনে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। প্রশাসনের এই সহযোগিতা আমাদের কিছুটা হলেও সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে।”

উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার জানান, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশেই ভাঙন ও বন্যাকবলিত পরিবারগুলোর পাশে দাঁড়ানো হচ্ছে। আমরা ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনে আরও সহযোগিতা প্রদান করা হবে।”

তিনি আরো বলেন, ” ভাঙ্গন কবলিত এলাকাগুলো আমি সরজমিনে দেখেছি এবং কিছু দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জিও ব্যাগ ফেলানো হবে বলে আশ্বস্ত করেন স্থানীয়দের “।

প্রসঙ্গত, এর আগে ১৫ আগস্ট জাতীয় দৈনিক “খোলা কাগজে” প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছিল, টানা বর্ষণ ও উজানের ঢলে মধুমতি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে শত শত একর ফসলি জমি প্লাবিত হয় এবং বিভিন্ন গ্রামে তীব্র ভাঙনের কারণে ঘরবাড়ি, বিদ্যালয় ও স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়।

স্থানীয়দের দাবি, দীর্ঘমেয়াদী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এ এলাকার বৃহৎ অংশ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews