সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

গত ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ (ডিবি)

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪২০ Time View

ঢাকা, ১৪ আগস্ট ২০২৫ খ্রি.গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা বংশাল থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুল হক (৬০) ২। টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান বুলবুল মিয়া (৫৬) ৩। বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম ওরফে খোকা পাটোয়ারী (৫৭) ৪। ঢাকা যাত্রাবাড়ী থানার ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনির (৪৭) ৫। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক হেলাল (৫৬) ৬। ঢাকা পল্লবী থানা ০৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি শফিকুর রহমান মুন্সি (৫৫) ৭। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চকবাজার থানা ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আনোয়ার হোসেন বাবু (৩৪) ৮। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো: মাহবুবুর রহমান বাবু (৫৫) ৯। যাত্রাবাড়ী থানার দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হালিম আহমেদ (৪৩) ১০। ঢাকা তেজগাঁও থানার ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগ আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাব্বির আহম্মেদ (২৩) ১১। আওয়ামী লীগের সক্রিয় সদস্য শামসুদ্দীন (৪৭) ১২। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২) ১৩। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড গোয়াল নগর ইউনিটের সভাপতি নিতাই চাঁন ঘোষ ওরফে মন্টু ঘোষ (৬৬) ।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট ২০২৫ ) বিকেল আনুমানিক ০৫.০০ ঘটিকায় মোঃ ওবায়দুল হক কে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে মোঃ আতিকুর রহমান বুলবুল মিয়াকে একই তারিখ বুধবার বিকেল আনুমানিক ০৪.৩০ ঘটিকায় বনানী থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। তার বিরুদ্ধে টাঙ্গাইল সখীপুর থানায় একাধিক মামলা রয়েছে। বিকেল আনুমানিক ০৩.৩০ ঘটিকায় পল্টন থানা এলাকা থেকে মোঃ আমিরুল ইসলামকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় অপর এক অভিযানে ডেমরা থানা এলাকা থেকে মো: মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।

অপরদিকে একই তারিখ রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকায় অপর এক অভিযানে পল্লবী থানা এলাকা থেকে শফিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ। রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকায় অপর এক অভিযানে পল্লবী থানা এলাকা থেকে শফিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ।একই তারিখে রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় চকবাজার থানাধীন হোসেনি দালান রোড ইমামবাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: আনোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের জোনাল টিম। অপরদিকে আরেক অভিযানে রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকায় ঢাকা ইসলামপুর এলাকা থেকে মো: মাহবুবুর রহমানকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ । একই তারিখ রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকায় অপর এক অভিযানে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে হালিম আহমেদকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। অপরদিকে আরেক অভিযানে সৈয়দ সাব্বিরকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ। একই তারিখ অপর এক অভিযানে কোতোয়ালি থানাধীন ইসলামপুর এলাকা থেকে নিতাই চাঁন ঘোষ ওরফে মন্টুকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের জোনাল টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫ ) রাত আনুমানিক ০০.৩০ ঘটিকায় অপর এক অভিযানে ধানমন্ডি থানাধীন লালমাটিয়া এলাকা থেকে মাহাবুবুল হককে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। একই তারিখ রাত আনুমানিক ০১.০০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে শামসুদ্দীনকে গ্রেফতার করে ডিবি-গুলশান ডিভিশনের একটি টিম। একই তারিখ ০৩:৩৫ ঘটিকায় উত্তরা পূর্ব থানাধীন উত্তরা ৪ নং সেক্টর এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews