সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

শরীয়তপুরের আংগারিয়া ইউনিয়নে গ্রাম আদালতের প্রচারণা জমে উঠেছে

  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৬০ Time View

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে গ্রাম আদালতের প্রচারণা জমে উঠেছে। এউপলক্ষ্যে শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১০ ঘটিকায় আংগারিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এবং গ্রাম আদালত (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় “গ্রাম আদালত বিষয়ক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ইউনিয়ন ব্যাপি মাইকিং প্রচারণা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের চলমান কার্যক্রমকে আরো বেশি গতিশীল করতে ইউনিয়ন চেয়ারম্যান উদ্যোগ নেন যে, সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালতের প্রচারণা বৃদ্ধি করতে হবে এবং ইউনিয়ন থেকে যারা অতি দূরত্বে বসবাস করে সেসব সাধারন মানুষকে গ্রাম আদালতের সেবা ও সুবিধা পৌঁছে দিতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের ছোট ছোট বিরোধ গুলো গ্রাম আদালতে নিয়ে এসে নিষ্পত্তি করাই এই প্রচারণার প্রধান লক্ষ্য।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, হিসাব সহকারী অছিমন নেছা সহ সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আল-ফারুক গাজী, উপজেলা সমন্বয়কারী শরীয়তপুর সদর মোঃ জামাল উদ্দিন, উপজেলা সমন্বয়কারী গোসাইরহাট মোঃ লুৎফর রহমান মোল্লা এবং উপজেলা সমন্বয়কারী নড়িয়া মোঃ আনিছুর রহমান খান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews