সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

রাজধানীর বংশালে বাকীতে মাদক বিক্রয়ে অস্বীকৃতির জেরে হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ঘাতককে গ্রেফতার করেছে ডিএমপি

  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩২৩ Time View

ঢাকা, ৮ আগস্ট ২০২৫ রাজধানীর বংশালে বাকীতে ইয়াবা সরবরাহে অস্বীকার করায় মোঃ হীরা নামক এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জীবন মিয়া(৩০)। এছাড়া গ্রেফতারকৃতের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকার সময় বংশাল থানাধীন মালিটোলাস্থ ৪৮ নং গোলক পাল লেনে ঘাতক মোঃ জীবন মিয়া মাদক বিক্রেতা মোঃ হীরার কাছে বাকীতে দুই পিস ইয়াবা ট্যাবলেট দিতে বলে। কিন্তু সে বাকীতে ইয়াবা ট্যাবলেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক জীবন ধারালো চাকু দিয়ে মাদক বিক্রেতা মোঃ হীরার বাম গালে, বুকের বাম পাশে ও পেটে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। দ্রুত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই হীরা মারা যায়।
এ ঘটনায় বংশাল থানায় একটি হত্যা মামলা রুজু করা হলে তথ্য-প্রযুক্তির সহায়তায় চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৭ আগস্ট) কেরানীগঞ্জ থানার কালাতিয়া বাজার এলাকা হতে ঘাতক মোঃ জীবন মিয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জীবন মিয়াকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে ফৌজদারি কার্যবিধি মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews