সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৫২ Time View

ঢাকা, ০৫ আগস্ট ২০২৫ খ্রি.রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ০১। মোঃ কামাল ওরফে বাবুল আকন্দ (৩৭) ও ২। মোঃ সাজিম (৩১)।

সোমবার (৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কামরাঙ্গীরচর থানাধীন কলেজ রোড এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কামাল ওরফে বাবুল আকন্দ ও সাজিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি .৩২ বোরের রিভলবার, দুই রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews