সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

মাগুরা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন হাফিজুর রহমান

  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪০৯ Time View

মাগুরা জেলার শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে মনোনীত হয়েছেন মহম্মদপুর থানার সাবেক ও বর্তমানে মাগুরা সদর থানায় কর্মরত এসআই মোঃ হাফিজুর রহমান।

গত জুন ২০২৫ মাসের পারফরম্যান্স মূল্যায়নে তাঁকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষণা করা হয়। অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মামলা তদন্ত নিষ্পত্তিসহ সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ স্বীকৃতি পান তিনি।

মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ এসআই হিসেবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মীনা মাহমুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিরাজুল ইসলাম এবং মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী।

এসআই হাফিজুর রহমান তাঁর এই অর্জনকে পুলিশ বিভাগের সকল সদস্যের সহযোগিতার ফসল বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews