সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

সেফগার্ডিং পলিসি ও কোড অফ কনডাক্ট বিষয়ক অবহিতকরন সেশন অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬৫ Time View

ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে সেফগার্ডিং পলিসি ও কোড অফ কনডাক্ট বিষয়ক অবহিতকরন সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) বেলা ১২ টায় ভার্রচুয়াল প্লাটফর্মের মাধ্যমে সেফগার্ডিং পলিসি ও ডাম এর কোড অফ কনডাক্টের উপর আবহিতকরণ সেশনটি অনুষ্ঠিত হয়।

উক্ত সেশনের মূল উদ্দেশ্য হলো প্রকল্পের কর্মী, পরামর্শক, স্বেচ্ছাসেবক, অংশীদার এবং প্রকল্পের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহনকারীর নিরাপত্তা , শিশু সুরক্ষা, কর্মীসুরক্ষা, বৈষম্যহীন, যৌন হয়রানী, নির্যাতন ও নিপীড়ন মুক্ত পরিবেশ তৈরী করা। এই অরিয়েনটেশনের মাধ্যমে কর্মীর শিশু সুরক্ষা, সেভ গার্ডিং, কোড অফ কনডাক্ট, যৌন নির্যাতনের ধরণ, রিপোটিং, রিপোটিং পরবর্তী করনীয়, তদন্ত প্রতিবেদন প্রস্তুত, এই কর্মকান্ডের সাথে জড়িত সকলের শাস্তির বিধান ইত্যাদি বিষয়ে অবহিত করা হয়।

ওরিয়েন্টেশন সেশনেটি উদ্বোধন করেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার সালিমা সুলতানা। তিনি অনলাইনে ও স্বশরীরে উপস্থিত সকল কর্মীদের উদ্দেশ্যে বলেন যে, ঢাকা আহ্ছানিয়া মিশন ফিমেল সেক্স ওযার্কার ইন্টারভেনশনের সাথে জড়িত সকল কর্মী, পরামর্শক, স্বেচ্ছাসেবক, অংশীদার এবং কর্মসূচীর সাথে যুক্ত সকল উপকারভোগীর নিরাপত্তা, সুরক্ষা ও যৌন হয়রানী মুক্ত কর্মপরিবেশ তৈরীর দায়িত্ব ডাম ও এর সথে যুক্ত সকল কর্মকর্তা ও কর্মীদের। এছাড়াও এই ধরনের ওরিয়েন্টেশন নিসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

ওরিয়েন্টেশন সেশনেটি পরিচালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের সেফগার্ডিং কমিটির ফোকাল ও প্রজেক্ট ম্যানেজার মাহফিদা দীনা রুবাইয়া, সিনিয়র হিউম্যান রিসোর্স অফিসার সাম্মিয়া সাকিন ও প্রকল্প ম্যানেজার মো: কামরুজ্জামান।

উক্ত ওরিয়েন্টেশনে সকল কর্মী, ডিআইসি ম্যানেজার, সাব-এ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার এবং ফিল্ড অর্গানাইজারসহ মোট ৩৫ জন কর্মী অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews