সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

শরীয়তপু‌রে সাংবা‌দি‌কের চাচার ঘ‌রে দুর্ধর্ষ চু‌রি: নি‌য়ে গে‌ছে ২৬ ভ‌রি স্বর্নলংকার

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৮৮ Time View

দৈ‌নিক ইন‌কিলাবের শরীয়তপুর জেলা সংবাদদাতা মে‌হেদী হাসা‌নেরছোট চাচা শরীয়তপুর সদর উপ‌জেলার প‌শ্চিম চর‌রোসুন্দী গ্রা‌মের সৌ‌দি আরব প্রবাসী নয়ন খা‌নের ঘ‌রে দুর্ধর্ষ চু‌রি সংঘ‌টিত হ‌য়ে‌ছে। বুধবার (২৪ জুলাই) দিবাগত গভীর রা‌তে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীসূত্রে জানা গেছে, সৌ‌দি প্রবাসী নয়ন খা‌নের স্ত্রী রু‌বিনা খানম এক ছে‌লে নি‌য়ে শরীয়তপুর জেলা সদ‌রে ভাড়া বাসায় বসবাস ক‌রেন। সেই সুযোগ বুধবার দিবাগত গভীর রাতে শরীয়তপুর সদর উপ‌জেলার প‌শ্চিম চর‌রোসুন্দী গ্রা‌মের সৌ‌দি আরব প্রবাসী নয়ন খা‌নের ঘ‌রে দুর্ধর্ষ চু‌রি সংঘ‌টিত হয়। চো‌রেরা পাকা ভব‌নের সম্মু‌খের দরজার তিন‌টি তালা ভে‌ঙ্গে ঘ‌রে ঢু‌কে আলমারীর তালা ভে‌ঙ্গে ২৬ ভ‌রি স্বর্নলংকার, দু‌টি মোবাইল ফোন, নগদ ১ লাখ টাকা, ২ হাজার ৮ শ` সৌ‌দি রিয়ালসহ মূল‌্যবান জি‌নিসপত্র নি‌য়ে গে‌ছে। এসময় ওই ঘ‌রে কেউ ছিল না। খবর পে‌য়ে পালং ম‌ডেল থানা পু‌লিশের এক‌টি টিম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন।

ভুক্তভোগী রু‌বিনা খানম ব‌লেন, আমার স্বামী দীর্ঘ ২০ বছর যাবত সৌ‌দি আরব থা‌কেন, আ‌মি ছে‌লেকে ভা‌লোভা‌বে পড়াশুনা করা‌নোর জন‌্য শরীয়তপুর জেলা সদ‌রে ভাড়া বাসায় থা‌কি। বা‌ড়িতে পাকা ভবন, তাই নিরাপদ ভে‌বে স্বর্নলংকার সব বা‌ড়ি‌তে রে‌খে‌ছিলাম। খা‌লি ঘর পে‌য়ে চোর আমার সবকিছু নি‌য়ে গে‌ছে।

পালং ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) মো: হেলাল উ‌দ্দিন ব‌লেন, পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। এ ঘটনায় মামলার প্রস্তু‌তি চল‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews