সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

২০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫৯ Time View

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো. সাইফুল ইসলাম (২৩) ।

বুধবার (২৩ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় যাত্রাবাড়ি থানাধীন রায়েরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যাত্রাবাড়ি থানাধীন রায়েরবাগ ফুট ওভার ব্রিজের পূর্ব পাশে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ২০০ কেজি গাঁজা ও একটি একটি কাভার্ড ভ্যানসহ সাইফুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সাইফুল পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews