1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশের উপস্থিতিতে ডিএমপি’র AI Based Road Transport Act Violation Detection System সহ নয়টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্লাটফর্ম উদ্বোধন ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রাহ্মণ পুরোহিত সম্প্রদায়ের সৌজন্য সাক্ষাৎ। সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত সিটিটিসির অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ আটক দুই ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ ও ২ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত সম্প্রতি একটি গণমাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্য প্রচার প্রসঙ্গে যৌতুকের দাবিতে ‘পরকীয়া নাটক’: গৃহবধূকে নৃশংস নির্যাতনের অভিযোগ মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে একাধিক মোবাইলসহ এক জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৩৬ Time View

ঢাকা, ২৩ জুলাই ২০২৫ খ্রি.রাজধানীর কোতোয়ালি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ রবিন হোসেন (২২)।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫খ্রি.) বিকেলে আনুমানিক ০৫.১০ ঘটিকায় কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কোতোয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় কতিপয় দুষ্কৃতকারী কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দেশীয় অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ রবিন হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ছিনতাইকাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রবিন পেশাদার ছিনতাইকারী। সে দীর্ঘদিন যাবৎ কোতোয়ালিসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং