সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ প্রকাশ লিপুকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ

  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৮৮ Time View

ঢাকা, ২০ জুলাই ২০২৫ খ্রি.সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ প্রকাশ লিপু (৪৯) কে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।

রবিবার (২০ জুলাই ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ৬:০০ ঘটিকায় ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু আহম্মেদ প্রকাশ লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় হত্যা চেষ্টা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews