সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

জাজিরার বড়কান্দি ইউনিয়নে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪২ Time View

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্বরণে ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ কোষাধ্যক্ষ ও সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান তালুকদার রোকনের নেতৃত্বে শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকালে বড়কান্দি ইউনিয়নের দুর্গারহাট বাজারে দলীয় কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বড়কান্দি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আনোয়ার সৈয়াল এবং সঞ্চালনা করেন, জাজিরা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মৃধা।

প্রধান অতিথি ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক, জাজিরা উপজেলা বিএনপি ও সদস্য শরীয়তপুর জেলা বিএনপি মাস্টার আঃ করিম আক্কাস মাদবর।
প্রধান বক্তা ছিলেন, আলমগীর হোসেন চৌকিদার, সভাপতি, জাজিরা উপজেলা যুবদল। বিশেষ অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কৃষক দলের সাবেক আহ্বায়ক কাজী জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাজিরা পৌরসভা বিএনপি মাহবুবুর রহমান শিপন, লুৎফর রহমান কবিরাজ, সভাপতি, জাসাস জাজিরা উপজেলা, মোজাম্মেল মাল, বিএনপি নেতা, জাজিরা উপজেলা। বিশেষ বক্তা ছিলেন, মাজহারুল ইসলাম রনি মুন্সি, সদ্য সাবেক আহবায়ক, জাজিরা উপজেলা ছাত্রদল, সাজ্জাদ হোসেন রিপন, সাবেক সাধারণ সম্পাদক, জাজিরা উপজেলা ছাত্রদল।

এছাড়াও আল ইসলাম মৃর্ধা, সিনিয়র যুগ্ম আহবায়ক, জাজিরা পৌরসভা ছাত্রদল, তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল, যুগ্ম আহবায়ক, আলমগীর মাদবর, বড়কান্দি ইউনিয়ন, যুবদল সাধারণ সম্পাদক, কামাল মাদবর, আবু কালাম কবিরাজ, জসিম বেপারী, জহিরুল ইসলাম তুহিন, বাদল মাঝি সহ আরো জাজিরা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহাজাদী সুলতানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews