সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

মহম্মদপুরে ০৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ আটক

  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭৪ Time View

এস এম ফারহান,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে আট বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সৈয়দ আলী (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গত সোমবার বিকেলে উপজেলা সদরের বাজার রাধানগর গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
শিশু হয়রানীর অভিযোগে অভিযুক্ত মহম্মদপুর সদরের বাজার রাধানগর গ্রামের সৈয়দ আলী নামের বৃদ্ধকে আটক করে মাগুরা আদালতে প্রেরন করা হয়েছে। সৈয়দ আলী ওই গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে।

শিশুটির দাদা (শিবু বিশ্বাস ৭৫) জানান, গত সোমবার বিকেলে তাঁর নাতনি প্রতিবেশী সৈয়দ আলীর বাড়িতে ঘুরতে গিয়েছিল। এই সুযোগে সৈয়দ আলী শিশুটিকে একা পেয়ে ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়ন করে। পরে রাতে শিশুটি খাবার খেয়ে ঘুমাতে গেলে গোপনাঙ্গে অতিরিক্ত ব্যথা অনুভব করে এবং তখন সে তার পরিবারের কাছে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম সহযোগিতায় শিশুটিকে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোঃ আবু আহসান জানান, শিশুটির গোপনাঙ্গ অতিরিক্ত ফোলা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম বলেন, “মেয়েটির দাদা আমাকে এসে বিষয়টি জানালে আমি তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেই।”
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান নিশ্চিত করেছেন, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে এবং অভিযুক্ত সৈয়দ আলীকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয় এবং এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews