সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা হতে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ ০৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫২৯ Time View

ঢাকা, ৩ জুলাই ২০২৫ খ্রি.গত ১ জুলাই ২০২৫ খ্রি. বিকাল অনুমান ০৬.২৫ ঘটিকার সময় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কেন্দ্রীয় ঔষধাগারের মেইন গেইটের উত্তর পার্শ্বের যাত্রী ছাউনির সামনে অজ্ঞাত নামা ১০/১২ জন ডাকাত দল মুখোশ পরিহিত অবস্থায় হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি প্রাইভেট কারের গতিরোধ করে অস্ত্রের মুখে মেসার্স এম এম আয়াত ট্যুরস এন্ড ট্রাভেলস এর নগদ ৪,৯১,৫০০ (চার লক্ষ একানব্বই হাজার পাঁচশত) সৌদি রিয়াল, ৪০০ (চারশত) ওমানী রিয়াল, ৩০ (ত্রিশ) কুয়েতী দিনার এবং ১২,৩৫০ (বারো হাজার তিনশত পঞ্চাশ) সংযুক্ত আরব আমিরাত দিরহাম যা বাংলাদেশী টাকায় প্রায় ১,৬৪,০০,০০০/- (এক কোটি চৌষট্টি লক্ষ) টাকা ডাকাতি করে নিয়ে যায়।

তাৎক্ষণিক সংবাদ পেয়ে ডিবি তেজগাঁও বিভাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তথ্য-প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে সম্পৃক্ত মেসার্স এম এম আয়াত ট্যুরস এন্ড ট্রাভেলস এর কর্মচারী মোঃ তুহিন (২৮) কে সন্দেহভাজন হিসেবে আটক করে। তুহিনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে সহ অন্যান্য আসামীরা বেশ কিছুদিন আগেই ঘটনা সম্পর্কে গল্প সাজিয়ে ডাকাতি করার একটি পরিকল্পনা করে। পরিকল্পনা মাফিক ঘটনার দিন তুহিন রাইড শেয়ার উবার প্রাইভেট কারের মাধ্যমে বিদেশী মুদ্রা ভর্তি লাগেজ নিয়ে উত্তরা যাবার পথে তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে অন্যান্য সহযোগীদের শেয়ার করে রাখে। পূর্বপরিকল্পনা মাফিক অন্যান্য আসামীরা হোয়াটসঅ্যাপ লোকেশনের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কেন্দ্রীয় ঔষধাগারের মেইন গেইটের উত্তর পার্শ্বের যাত্রী ছাউনির সামনে এসে উক্ত প্রাইভেট কারের পথরোধ করে পরস্পর যোগসাজসে উক্ত বিদেশী মুদ্রা ভর্তি লাগেজ নিয়ে যায়। পরর্বর্তীতে সকল আসামীরা লুণ্ঠিত বিদেশী মুদ্রা সমূহ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে আত্নগোপনে চলে যায়। তুহিনের দেয়া বক্তব্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তার তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এবং ডিবি, ডিএমপির বেশ কয়েকটি চৌকষ আভিযানিক দল ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত ১। তালহা নূর (৩৫), ২। শারমিন (২৫), ৩। মোঃ শাহিন শিকদার (৩৭), ৪। ইয়াসিন আরাফাত (৩৬), ৫। মোঃ রফিকুল ইসলাম (৩৬), ৬। মোঃ শুভ হাওলাদার (২৫) সহ সর্বমোট ০৭ জন আসামীকে গ্রেফতার সহ তাদের নিকট হতে লুন্ঠিত অর্থের ২,৬৯,২৪০ (দুই লক্ষ ঊনসত্তর হাজার দুইশত চল্লিশ) সৌদি রিয়াল যার আনুমানিক মূল্য বাংলাদেশী টাকায় ৮৮,৮৪,০০০/- (আটাশি লক্ষ চুরাশি হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত ডাকাতির ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত পলাতক সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত অবশিষ্ট বিদেশী মুদ্রা উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews