সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান

  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭৯ Time View

ঢাকা, ৩০ জুন ২০২৫ খ্রি.রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান। গ্রেফতারকৃতের নাম- নুর জোহার (৪০)। তার বাড়ি কক্সবাজারের টেকনাফে।

রবিবার (২৯ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯:০৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ হুজুরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি আভিযানিক দল।

ডিএমপির ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানানো হয়, রবিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, সায়দাবাদ হুজুরবাড়ী গেইট আরকে কলেজ এলাকায় এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি চৌকস টিম। রাত আনুমানিক ০৯:০৫ ঘটিকায় সায়দাবাদ হুজুরবাড়ী গেইট আরকে কলেজ সংলগ্ন লাবিবা ক্লাসিক লিমিটেড বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে ৩০০০ পিস ইয়াবাসহ নুর জোহারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকা এনে বিক্রি করে আসছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews