সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

৬,০০০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৯৮ Time View

ঢাকা, ২৬ জুন ২০২৫ খ্রি.রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ আলমগীর হোসেন (৪৫) ও মোঃ জিহাদ (২০)।

বুধবার (২৫ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ খাঁন বাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানার টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ খাঁন বাড়ী চৌরাস্তা সংলগ্ন জাস্ ভি.আই.পি টাওয়ার-২ এর ১০ম তলার একটি ফ্ল্যাটে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে থানার একটি দল সেখানে অভিযান পরিচালনা করে আলমগীর ও জিহাদকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে সে ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে খিলগাঁও থানা ও কদমতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews