সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

পুলিশ সাব-ইন্সপেক্টরের তাৎক্ষণিক উদ্যোগে জীবন রক্ষা পেলো চিকিৎসকের

  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪৪ Time View

ঢাকা, ২৪ জুন ২০২৫ খ্রি.ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী রেজিস্ট্রার ডা. কাজী আবু ইউসুফ (৭০) গত রবিবার (২২ জুন ২০২৫খ্রি.) দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় এক মারাত্মক দুর্ঘটনার শিকার হন। তবে শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নূরনবীর তৎপরতা ও মানবিক উদ্যোগের কারণে তার জীবন রক্ষা পায়।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় মালিবাগ ডিআইটি রোডে আবুল হোটেলের দক্ষিণ পাশে উড়াল সেতুর গোড়ার ফুটপাতে দ্রুতগতির একটি সিএনজি ডা. কাজী আবু ইউসুফকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং জ্ঞান হারান।

সে সময় ঘটনাস্থলের পাশ দিয়ে মোটরসাইকেলে করে ডিউটিতে যাচ্ছিলেন এসআই নূরনবী। ভিড় দেখে তিনি এগিয়ে যান এবং পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত একটি সিএনজি ডেকে আহত ব্যক্তিকে স্থানীয় খিদমাহ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জরুরি অপারেশন সম্পন্ন হওয়ার পর এসআই নূরনবী নিজে ডা. ইউসুফকে তার বাসায় পৌঁছে দেন।

শুধু তাই নয়, পরদিন মঙ্গলবার সকালে তিনি ডাক্তারের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় যান। এসআই নূরনবীর এই মানবিক উদ্যোগ দুর্ঘটনাস্থল ও হাসপাতালের আশপাশের মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews