সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ ১ কালোবাজারি আটক

  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১২০ Time View

ব্রাহ্মণবাড়িয়ার জেলা রেলওয়ে স্টেশন থেকে ৩৩ টি আসন বিশিষ্ট ১৩ টি আন্তঃনগর ট্রেনের টিকিট,মোবাইল ও নগদ টাকাসহ এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) রাত সোয়া একটায় আখাউড়া রেলওয়ে থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ মৌড়াইল এলাকার মো.আব্দুল জলিলের ছেলে মো.খায়রুল এনাম (৩৭)।

রেলওয়ে পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের মোট ৩৭ টি আসন বিশিষ্ট ১৩ টি টিকিট এবং টিকিট বিক্রির নগদ ৬ হাজার পাঁচ শত টাকা ও একটি মোবাইলসহ তাকে আটক করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শফিকুল ইসলাম বলেন, আটক খায়রুল এনামের বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে,তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews