সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৬৮ Time View

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন ২০২৫) বিকাল ৪টায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি তাসকিন মেহেদী তাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক এর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের
সিনিঃ সহ সভাপতি মনির হোসেন সোহাগ, সহ-সভাপতি তৌহিদ হোসেন, সিনিঃ যুগ্ন সাধারণ সম্পাদক মুহিব বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সাকুর হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাজু ও সাংগঠনিক সম্পাদক শাকিল গাজী সদ্যঘোষিত কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন কলেজ ছাত্রদলের আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কবৃন্দসহ ছাত্রদলের শতাধিক নেতা এবং কর্মী সমর্থকবৃন্দ। উল্লেখ্য যে, গত ১৭ জুন-২৫ তারিখে কালিগঞ্জ সরকারী কলেজসহ উপজেলা এলাকার বিভিন্ন কলেজ শাখায় জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষনা দেওয়া হয়। কমিটি গুলো প্রকৃত বিএনপির পরিবার ও শহীদ জিয়ার আদর্শকে বুকে লালনপালন কারীদের দিয়েই গঠন করা হয়েছে বলেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হচ্ছে।বলে জানান বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির সকল সদস্যদের কে শুভেচ্ছা অভিনন্দন ও মিষ্টিমুখ করানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews