সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হা ডু ডু খেলা অনুষ্ঠিত 

  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩০৮ Time View

শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকালে সদর উপজেলার ঘোলঘর নদীরপাড়ে এ খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন, আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সুরুজ আহম্মেদ খান। এসময় বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন হাওলাদার, মাস্টান শাহীন মাদবর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান মিল্লাত, কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন সরদার, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুবদল নেতা শাহাদাত সরদার, তরুন সমাজ সেবক শিশির সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহবায়ক ইমরান আল নাজির, সাবেক মেম্বার জুলহাস মাদবর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, রেফারি আসাদুল্লাহ মৃধা ও দেলোয়ার সরদার, সহকারী রেফারী কামাল বাঘা, জিয়াউর সরদার, তোতা সরদার, আলমগীর সরদার।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, 
হা-ডু-ডু খেলাটি আমাদের এলাকা থেকে হাড়িয়ে যেতে বসেছিল। ঐতিহ্যবাহী এ খেলার আয়োজন করায় আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজন করায় ধন্যবাদ জানাই। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যহত রাখার আহবান জানাচ্ছি।

আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সুরুজ আহম্মেদ খান ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান শাওন বলেন,
আমাদের ফাউন্ডেশন সবসময় এই এলাকার মানুষের কল্যাণে কাজ করে চলছে। এছাড়াও এলাকার মানুষের বিনোদনের জন্য বিভিন্ন সময়ে নানা ধরনের দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়। এবার আমাদের দেশের জাতীয় খেলা হা ডু ডুর আয়োজন করা হয়েছে। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews