সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

থানা পুলিশের রেসপন্স ও সেবা প্রদানে জনসাধারণের ধারণার মূল্যায়ন শীর্ষক গবেষণা সংক্রান্তে ডিএমপির কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬৮১ Time View

বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানায় পুলিশের রেসপন্স ও সেবা প্রদানে জনসাধারণের ধারণার মূল্যায়ন শীর্ষক গবেষণা সংক্রান্তে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ মে ২০২৫খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টাসের ৩য় তলার সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ।

সভায় গবেষণার অগ্রগতি সংক্রান্তে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং গবেষণা সংক্রান্তে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থ বছরে ডিএমপি ঢাকার প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের অধীনে পরিচালিত শীর্ষক গবেষণা সংক্রান্তে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। গবেষণা কাযক্রম পরিচালনা করে কনফার্ম ডেভেলপমেন্ট লিমিটেড জে ভি এক্সপার্ট কমিউনিকেশন্স।
গবেষণা শীর্ষক অগ্রগতি সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার, ঢাকা বিশ্বদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক, সংশ্লিষ্ট যুগ্ম পুলিশ কমিশনারগণ ও উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews