সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা ইমরান হোসেনকে গ্রেফতার করেছে সিটিটিসি

  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৩১ Time View

ঢাকা, ২৬ মে ২০২৫ খ্রি.রাজধানীর ডেমরা এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন (৩২)কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

রবিবার (২৫ মে ২০২৫ খ্রিঃ) রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় ডেমরা থানার মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।

সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইমরান হোসেন মিরপুর মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। গত ৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই ২০২৪ খ্রি. রাজধানীর মিরপুর-১০ ফলপট্টি এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম হৃদয় গুরুতরভাবে আহত হয়।

সিটিটিসি সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার এজাহারনামীয় আসামি ইমরান হোসেনকে রবিবার রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় ডেমরা থানার মাতুয়াইল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews