রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে কুখ্যাত ‘পাটালি গ্রুপের’ শীর্ষ সন্ত্রাসী শাহিনসহ ৪৪ জন গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২৪ Time View

ঢাকা ১৯ মে ২০২৫ খ্রি.মোহাম্মদপুর থানা পুলিশের নেতৃত্বে রায়েরবাজার বোটঘাট এলাকায় সাড়াশি অভিযানে কুখ্যাত ‘পাটালি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড শাহিনসহ মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ মে ২০২৫ খ্রি.) রাত ব্যাপী রায়েরবাজারের বোটঘাট এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। শাহিন (২১) ২। শ্রীনাথ মন্ডল (২৫) ৩। আসাদ (৫৫) ৪। কুরবান (২৬) ৫। সাকিব (২২) ৬। সজিব (১৯) ৭। পারভেজ (২০) ৮। মোশাররফ (২৫) ৯। রুবেল (২৭) ১০। রিয়াজ (১৮) ১১। শাহীন (২৮) ১২। ইমন (২৫) ১৩। রকি (২২) ১৪। রাজা (৩৮) ১৫। তুষার (২৫) ১৬। সজল (২৮) ১৭। হেলাল (৩৭) ১৮। হৃদয় (২১) ১৯। মুরসালিন (২০) ২০। মামন (২০) ২১। সাফায়েত (২০) ২২। শুভ (১৯) ২৩। সালমান (১৮) ২৪। মাজহারুল (১৮) ২৫। রাব্বি (১৮) ২৬। আবজাল (১৯) ২৭। ইয়াসিম (১৯) ২৮। জহিরুল (১৯) ২৯। বাবু (১৯) ৩০। রুমান (২১) ৩১। জহিরুল (১৮ ৩২। সুমন (৩০) ৩৩। সোকেল (১৮) ৩৪। এমদাদুল (২৫) ৩৫। সাগর (২২) ৩৬। শাকিব (২০) ৩৭। উজ্জ্বল (৩১) ৩৮। আকরাম (২০) ৩৯। জিসান (২৩) ৪০। জিল্লুর (২৩) ৪১। হৃদয় (৩১) ৪২। শাকিব (২২) ৪৩। রিয়াজ (২৮) ও ৪৪। সোহাগ (২৮)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকার বাসিন্দা রাব্বির বাসার সামনে তার পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে পাটালি গ্রুপের সদস্যরা। এ নৃশংস হামলার পরই মোহাম্মদপুর থানা পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে এবং অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারীদের ধরতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আরো রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews