সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

বংশালে নকল ক্যাবল কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল ক্যাবলসহ গ্রেফতার 2

  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৪৩ Time View

রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক ক্যাবলসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো. পারভেজ (৩৩) ও ২। মো. রুবেল (২৫)। এ সময় তাদের হেফাজত হতে বিভিন্ন ক্যাবল কোম্পানির নকল মনোগ্রাম ও স্টিকার সম্বলিত ৩৭ কয়েল ক্যাবল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:১৫ ঘটিকায় বংশাল থানাধীন টেকেরহাট নবাবপুর ফাঁড়ি রোডের ৫/৩০ নম্বর বাড়ির নীচতলায় অবস্থিত একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও উক্ত মালামাল জব্দ করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবাবপুর ফাঁড়ি রোড এলাকায় অবস্থিত নকল বিদ্যুৎ ক্যাবল কারখানায় অভিযান চালায় বংশাল থানা পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পারভেজ ও রুবেলকে গ্রেফতার করে পুলিশ। এসময় অজ্ঞাতনামা আরো ২/৩ জন পালিয়ে যায়। এরপর কারখানার ভেতরে তল্লাশি করে বিভিন্ন স্বনামধন্য ক্যাবল কোম্পানির নকল মনোগ্রাম ও স্টিকার সম্বলিত ৩৭ কয়েল ক্যাবল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু করা হয়েছে।

বংশাল থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পলাতক আসামিদের সহায়তায় জাল মনোগ্রাম ব্যবহার করে নকল ক্যাবল প্রস্তুত ও বাজারজাত করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা ক্যাবল তৈরির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews