সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের নয় সদস্যকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২২৭ Time View

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে ‘লও ঠেলা’ কিশোর গ্যাংয়ের নয় সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জোবায়ের ওরফে যুবরাজ (২২) ২। মোঃ হাসান (১৯) ৩। মোঃ রায়হান (২৭) ৪। মোঃ ওয়াসিম (২৫) ৫। মোঃ আনোয়ার হোসেন রাজু (৩২) ৬। মোঃ নুরুল আমিন (১৮) ৭। মোঃ কামাল হোসেন (২২) ৮। মোঃ শাহিন (২৮) ও ৯। মোঃ মেহেদী হাসান (২৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে পাঁচটি চাপাতি ও চারটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজারস্থ মেকাপ খান রোডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক সাড়ে দশ ঘটিকায় মোহাম্মদপুর রায়ের বাজার মেকআপ খান রোডে উক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকান্ড পরিচালনার জন্য ভয়ভীতি ও আতংক সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শক্তির মহড়া প্রদর্শন করে। মোহাম্মদপুর থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে পাঁচটি চাপাতি ও চারটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা জব্দকৃত দেশীয় অস্ত্রশস্ত্র দীর্ঘদিন ধরে তাদের দখলে রেখে মোহাম্মদপুর থানা এলাকাসহ আশেপাশের এলাকায় ছিনতাইসহ ত্রাস সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলো।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews