সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য মাসুমকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৭০ Time View

ঢাকা, ০৮ মে ২০২৫ খ্রি.স্বর্ণ ব্যবসায়ীদের কাছে ফোনের মাধ্যমে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য মোঃ মাসুম হোসেন (৩৬) কে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গত মঙ্গলবার ( ৬ মে ২০২৫ খ্রি.) বংশাল থানাধীন কসাইটুলি চাঁদ মসজিদ এলাকা থেকে মাসুম হোসেনকে গ্রেফতার করা হয়।

কামরাঙ্গীরচর থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাসুম কামরাঙ্গীরচর এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের কাছে ফোনের মাধ্যমে চাঁদা দাবি করতেন এবং তাদের প্রাণনাশের হুমকি দিতেন। এতে এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মামলার ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী সজল রাজবংশী ভয়ে বাধ্য হয়ে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে মাসুমকে ৫০ হাজার টাকা প্রদান করেন। অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীরাও ভয়ে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া মাসুম ফোনে সজলকে হুমকি দিয়ে বলেন, “তোর তো কই মাছের প্রাণ, একটা গুলি পায়ে করেছি, টাকা না দিলে এবার প্রাণে মারবো।” এছাড়াও অন্য ব্যবসায়ীদের ফোন করে বলতেন, “টাকা না দিলে তোদের সজলের মতো অবস্থা হবে।”

থানা সূত্রে আরো জানা যায়, বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশ, লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার এবং লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের নজরে আসার পর, স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গত মঙ্গলবার বংশাল থানাধীন কসাইটুলি চাঁদ মসজিদ এলাকা থেকে মাসুম হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুমের বিরুদ্ধে পূর্বে হত্যামামলা ও ডাকাতি মামলা রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মাসুমের গ্রেফতারের পর কামরাঙ্গীরচর এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে কেউ যদি ফোন বা প্রকাশ্যে চাঁদা দাবি করে বা হুমকি দেয়, তবে তাৎক্ষণিকভাবে কামরাঙ্গীরচর থানায় অবহিত করতে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews