1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪

ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৫১ Time View

ঢাকা, ০৮ মে ২০২৫ খ্রি.রাজধানীর মিরপুর থানাধীন কল্যানপুর এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মাসুদ রানা (৩৫) ও (২) মোঃ শাহাবুদ্দিন (২৮)।

গতকাল বুধবার (০৭ মে ২০২৫ খ্রি.) বিকাল ৪:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন কল্যানপুরের রেডিও কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে তিন রাউন্ড ১২ বোর শিশার তাজা কার্তুজ, সাতটি ছুরি, দুইটি লোহার চাপাতি, একটি ট্যাব ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার বিকালে থানার একটি টহল টিম ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ডাকাত দলের সদস্যরা কল্যানপুর রেডিও কলোনী এলাকায় একটি পরিত্যাক্ত টিনের দোকান ঘরের মধ্যে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ মাসুদ রানা ও মোঃ শাহাবুদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ মাসুদ রানা ও মোঃ শাহাবুদ্দিন সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মিরপুর মডেল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যানদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং