সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

২৪ ঘন্টায় ডিবির অভিযানে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চারজন গ্রেফতার

  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৯১ Time View

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি (৪০) ২। ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মোঃ মাহবুব আলম (৫৩) ৩। কোতোয়ালী থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাগর (৩২)ও ৪। মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ান (৩২) ।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৬ মে ২০২৫ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-লালবাগ বিভাগের একটি দল রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় কোতয়ালী এলাকা থেকে আজিম মোঃ মাহবুব আলমকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার রাত ১১:০০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন ইসলামপুর এলাকা থেকে মোঃ সাইফুল ইসলাম সাগরকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একই দিনে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় অভিযান পরিচালনা করে বিকেল আনুমানিক ০৫:০০ ঘটিকায় তানজিম রহমান আকাশ দেওয়ানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews