সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

তাঁতীবাজারে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ১০ মামলায় কারাদন্ড ও অর্থদন্ড প্রদান

  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৮৬ Time View

সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে তাঁতীবাজারে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১০টি মামলায় চারজনকে কারাদন্ড ও ছয়জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৫ মে ২০২৫ খ্রি.) দুপুর ০৩:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৬:৩০ ঘটিকা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে নগরীর তাঁতীবাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, সোমবার তাঁতীবাজার এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে মোট ১০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া লেগুনা চালানোর অপরাধে দুইজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড, লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ট্রাফিক সিগন্যাল অমান্য করে উল্টো পথে ভ্যান চালানো এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করার অপরাধে একজনকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্রে আরো জানা যায় , এছাড়া বিভিন্ন অপরাধে ছয়জনকে মোট ১৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিশেষভাবে, এক রিকশাযাত্রী রিকশাচালককে উল্টো পথে চলতে বাধ্য করায় তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। অবৈধ পার্কিংয়ের অপরাধে ট্রাফিক পুলিশের পজ মেশিন ব্যবহার করে ২৭টি মামলায় জরিমানা আদায় করা হয়।

ঢাকা মহানগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিএমপির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সম্মানিত মহানগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ ঢাকা গড়তে সকলের সহযোগিতা কামনা করছে ডিএমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews