সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

তেজগাঁওয়ে বোবা রফিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৩০ Time View

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫ খ্রি.রাজধানীর তেজগাঁওয়ে বোবা রফিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ মূল হত্যাকারী মোঃ সাদ্দাম (২২) কে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ এপ্রিল ২০২৫) বেলা আনুমানিক ১১:০০ ঘটিকায় নিহত মোঃ জীবন ওরফে বোবা ওরফে রফিক তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় একটি রেস্টুরেন্টের সামনের রাস্তায় দাঁড়িয়েছিল। পূর্ব শত্রুতার জেরে গ্রেফতারকৃত সাদ্দাম ধারালো ছুরি দিয়ে রফিকের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রফিক গুরুতর আহত হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে রফিক মারা যায়। তেজগাঁও থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহত রফিকের নানী বাদী হয়ে তেজগাঁও থানায় ২৫ এপ্রিল ২০২৫ একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্র আরও জানায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বোবা রফিককে কুপিয়ে হত্যাকারী সাদ্দামকে শনাক্ত করা হয়। পরবর্তীতে শুক্রবার রাতে কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে কারওয়ান বাজারের কামারপট্টি এলাকা হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি গামছা দিয়ে প্যাঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম কারওয়ান বাজার এলাকার চিহ্নিত পকেটমার ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও ও হাতিরঝিল থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের সাতটি মামলা রয়েছে। ছিনতাইয়ের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে উক্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৬ এপ্রিল ২০২৫) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি মোঃ আসিফ ওরফে আশিক ওরফে ইব্রাহিম খলিল (২২) কে র্যা ব তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করে তেজগাঁও থানায় হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews