মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৯৪ মামলা ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার এনবিআর এর নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৮৭ জন গ্রেফতার ৯ কেজি গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইনসহ ২৮ মামলার আসামি পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল বিভাগ কর্তব্যরত ট্রাফিক পুলিশের সাথে অসদাচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার: একজন আটক

১০ লক্ষ টাকা চুক্তিতে পুলিশে চাকরি দালাল চক্রের সদস্য গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৬০ Time View

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চলমান নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রতারণার ফাঁদ পেতেছিল একটি দালালচক্র। প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে নওগাঁ শহর থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে শহরের পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. আব্দুল মতিন (৫৩) নামে ওই প্রতারককে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন ও জাহানারা বেওয়ার পুত্র।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) ফারজানা হোসেন।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা জানতে পারি, আব্দুল মতিন এক প্রার্থীর অভিভাবকের সঙ্গে ১০ লক্ষ টাকার বিনিময়ে পুলিশে চাকরি দেয়ার চুক্তিপত্র করেন। সেই সময় তিনি ভুক্তভোগীর কাছ থেকে নগদ অর্থ এবং একটি ব্ল্যাংক চেক গ্রহণ করছিলেন। ঠিক তখনই তাকে হাতেনাতে আটক করা হয়।”

পরে মতিনের বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরও একটি নিয়োগসংক্রান্ত চুক্তিপত্র উদ্ধার করা হয়, যাতে দশ লক্ষ টাকার চুক্তির কথা উল্লেখ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, “এ ধরনের প্রতারণা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ইতিপূর্বে একই ধরনের অভিযোগে দুজন প্রতারককে আটক করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

এ ঘটনায় মতিনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি ডিবি) এম এ মান্নানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews