সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

ঝটিকা মিছিল বিরোধী অভিযান; ডিবির জালে ধরা আরো ১১

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৫০ Time View

ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫ খ্রি.রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো ১১ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫) ২। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬) ৩। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো: হাবিবুর রহমান হাবিব (৪৫) ৪। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪) ৫। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫) ৬। ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন (৫৪) ৭। সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন শেখ (৬২) ৮। উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল (৫৫) ৯। বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন (৫২) ১০। শেরেবাংলা নগর থানার ৯৯ নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম (রানা) ও ১১। মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল (৪৫)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ৮:৫৫ ঘটিকায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মোবাশ্বের রহমানকে এবং ২৪ এপ্রিল ২০২৫ রাত আনুমানিক ১২:৫৫ ঘটিকায় শান্তিনগর এলাকা হতে মোঃ আজাদ হোসেন গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।

ডিবি সূত্রে আরো জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় উত্তরা-১৪ নং সেক্টর হতে মোঃ বাবুলকে এবং রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মোঃ শাহজালালকে গ্রেফতার করে ডিবি-সাইবার ক্রাইম বিভাগের পৃথক টিম। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় শেওড়াপাড়া এলাকা হতে মোঃ রেজাউল করিম (রানা) কে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১২:৩৫ ঘটিকায় ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ কামাল হোসেন শেখকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। ২৪ এপ্রিল বংশাল এলাকা থেকে আসাদুল্লাহ শিপলুকে এবং মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম।

বুধবার (২৩ এপ্রিল ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় মোঃ রুহুল আমীনকে লালবাগ এলাকা হতে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগ। অন্যদিকে বুধবার রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মো: হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ। একই সময় পৃথক এক অভিযানে বাড্ডা এলাকা আসলাম চৌধুরী ইমনকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews